১৫ মার্চ ২০২৬

হেঁয়াকো থেকে মোবাইল-ল্যাপটপ চুরি, কুমিল্লায় উদ্ধার—আটক ২

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার হেঁয়াকো বাজারের নুর মোবাইল টেলিকম থেকে চুরি হওয়া ৪৮ টি মোবাইল, ১টি ল্যাপটপ ও নগদ ১ লক্ষ ৫০ হাজার টাকা কুমিল্লার দেবিদ্ধার থেকে উদ্ধার করেছে পুলিশ। এসময় দুজনকে আটক করা হয়েছে।

মঙ্গলবার (৬ জুন) দুপুর ২টায় দেবিদ্বার থানার চেয়ারম্যান রোড এলাকার একটি ভবনে অভিযান চালিয়ে এসব মালামাল উদ্ধার ও চুরির সাথে জড়িত দুজনকে আটক করা হয়।

আটককৃতরা হলেন—দাঁতমারা ইউনিয়নের পশ্চিম সিকদারখিল এলাকার আব্বাস উদ্দিনের ছেলে মো. সুমন (৩৫) ও ৪নং ভূজপুর ইউনিয়নের বড়বিল এলাকার মৃত ছিদ্দিক আহমদের ছেলে মো. তারেক (৩৮)।

ভুজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন ফারুকী জানান, গত ৭ মে দাঁতমারা ইউনিয়নের হেঁয়াকো বাজারের ওহাব মার্কেটের নীচ তলায় নূর মোবাইল নামের একটি প্রতিষ্ঠান থেকে টাকাসহ ৪৮টি মোবাইল সেট ও একটি ল্যাপটপ চুরি হয়। এ ঘটনায় ওই প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী মামুন আলম তিন চারজনকে অজ্ঞাতনামা আসামি করে একটি মামলা দায়ের করেন। এ মামলায় পুলিশ মো. সুমন (৩৫) ও মো. তারেক (৩৮) নামে দুইজনকে গ্রেপ্তার করে।

ওসি হেলাল উদ্দিন আরও জানান, গ্রেপ্তার আসামিদের দেওয়া তথ্যমতে গতকাল দুপুর ২টায় কুমিল্লার দেবিদ্বারে একটি ভবনে অভিযান চালানো হয়। এ সময় ৮০ হাজার টাকার সিক্স সিরিজের একটি আইফোন, ৫০ হাজার একটি ল্যাপটপ, ৩ লাখ ২৫ হাজার টাকার ১৩টি মোবাইল, ৫৫ লাখ ৭০ হাজার টাকার ১৭৩টি নতুন মোবাইল, ৫০ হাজার টাকা দামের দুটি ট্যাব, ২ লাখ টাকা মূল্যের ৪টি ল্যাপটপ উদ্ধার করা হয়।

তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারি ইকবাল তার স্ত্রীকে নিয়ে পালিয়ে গেছে।

ভুক্তভোগী বাদী হয়ে ভুজপুর থানায় মামলা করলে দুজনকে গ্রেফতার করে থানা পুলিশ।

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ