৮ মার্চ ২০২৬

শাটলে কাটা পড়ে কলেজ ছাত্রের মৃত্যু

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) উদ্দেশ্যে ছেড়ে যাওয়া শাটল ট্রেনে কাটা পড়ে ইরফান নামে এক কলেজ ছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

বুধবার (৫ জুন) সকাল পৌনে ৮টার দিকে নগরের ২ নং গেইট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ইরফান নগরের ওমরগণি এমইএস কলেজের ছাত্র বলে জানিয়েছেন ষোলশহর স্টেশন মাস্টার জয়নার আবেদিন। তিনি বলেন, বিশ্ববিদ্যালয়গামী শাটল ট্রেনটি ২ নম্বর গেইট এলাকা আসলে এক ছেলে কাটা পড়ে।

এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। রেলওয়ে পুলিশ তাকে উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে যায়।

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ