বাংলাধারা প্রতিবেদন »
সোমাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পাওয়া তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে হাটহাজারী পৌরসভার দু’টি দোকান থেকে ৫০ হাজার মিটার কারেন্ট জাল উদ্ধার করেছে উপজেলা প্রসাশনের ভ্রাম্যমান আদালত।
মঙ্গলবার (৯জুলাই) সকাল সাড়ে ১১টার দিকে হাটহাজারীর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বহী মেজিস্ট্রেট রুহুল আমিন হাটহাজারী পৌরসভার দারুস সালাম মার্কেটে এ অভিযান পরিচালনা করেন। ভ্রাম্যমান আদালত এসময় একটি দোকান বন্ধ করে দেন এবং আরেকটি দোকানের মালিককে দশ হাজার টাকা জরিমানা করেন।
ইউএনও রুহুল আমিন বাংলাধারাকে জানান, গতকাল আমার ফেসবুক মেসেন্জারে একজন ইনবক্স করে কারেন্ট জাল বিক্রির তথ্য দেন। উক্ত তথ্যের ভিত্তিতে আজ সকালে অভিযান পরিচালনা করে দুইটি দোকান থেকে অবৈধ ৫০ হাজার মিটার কারেন্ট জাল উদ্ধার করা হয়। এসময় কারেন্ট জাল বিক্রির অপরাধে দারুস সালাম ক্লথ স্টোর নামক দোকানটি সাময়ীকভাবে বন্ধ করে দেয়া হয়েছে এবং রকমারী জালের দোকানের মালিককে দশ হাজার টাকা জরিমানা করা হয়।
বাংলাধারা/এফএস/এমআর












