বাংলাধারা ডেস্ক »
কক্সবাজারের রামুতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দুই হাজার পিস ইয়াবাসহ ৩ পাচারকারীকে আটক করেছে পুলিশ।
সোমবার (৮ জুলাই) রাতে রামুর কলঘর এলাকায় অভিযান চালিয়ে ভাড়া বাসা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- রামু শ্রীমুরা ৭নং ওয়ার্ডেও পূর্বপাড়া এলাকার সাবের আহমেদের ছেলে বায়হান উদ্দিন ওরফে রায়হান (১৭), ১নং ওয়ার্ড কলঘর বাজার এলাকার গোলাম আকবরের ছেলে নুরুল আলম ওরফে নুরু (৩৫) এবং উখিয়ার পশ্চিম পালংখালী এলাকার মৃত রকিম আলির ছেলে আইয়ুব উল ইসলামকে (৩০)। এসময় দুই হাজার ইয়াবাও উদ্ধার করা হয়েছে।
রামু থানার ওসি আবুল মনসুর জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার গভীর রাত থেকে ভোররাত পর্যন্ত অভিযান চালিয়ে রামুর কলঘর এলাকার ভাড়া বাসা থেকে জায়গায় থেকে এই তিনজনকে আটক করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে দুই হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। তারা মূলত পাচারকারী ও খুচরা ইয়াবা ব্যবসায়ীরা। দীর্ঘদিন ধরে তারা বিভিন্ন এলাকায় প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে খুচরা ইয়াবা ব্যবসা চালিয়ে যাচ্ছে। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হবে দ্রুত সময়ে।
বাংলাধারা/এফএস/এমআর/টিএম












