বাংলাধারা প্রতিবেদন »
দেশের অন্যতম বৃহৎ ইস্পাত শিল্প প্রতিষ্ঠান কেএসআরএম’র আর্থিক সহায়তায় নগরীর ডবলমুরিং থানা এলাকাকে সিসি ক্যামরার আওতায় আনা হয়েছে। ব্যবসার পাশাপাশি সামাজিক উন্নয়নে অবদান রাখার অংশ হিসেবে এ কাজে সহায়তা করেছে কেএসআরএম।
এ উপলক্ষে ৮ জুন প্রতিষ্ঠানের প্রধান কার্যালয়ে চেক হস্তান্তর অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। এতে ডবলমুরিং থানার পক্ষে চেক গ্রহণ করেছেন ইন্সপেক্টর (তদন্ত) মোহাম্মদ জহির হোসেইন।
তিনি বলেন, ‘অনেক সময় সুনির্দিষ্ট চিহ্নিতকরণের অভাবে অনেক অপরাধীকে আইনের আওতায় আনা কঠিন হয়ে পড়ে। ডবলমুরিং থানা এলাকায় সিসি ক্যামরা স্থাপনে অপরাধীকে যেমন চিহ্নিত করা যাবে তেমনি এলাকায় অপরাধ প্রবণতা রোধ হবে। পাশাপাশি কেএসআরএমের কর্ণধারদের ডবলমুরিং থানা এলাকায় সিসি ক্যামেরা স্থাপনে আর্থিক সহায়তা দেওয়ায় জন্য ধন্যবাদ জানান ওসি মোহাম্মদ জহির হোসেইন।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশন ৩৬ নম্বর গোসাইলডাঙ্গা ওয়ার্ডের কাউন্সিলর জাহাঙ্গীর আলম চৌধুরী, কেএসআরএম মানবসম্পদ বিভাগের জিএম সৈয়দ নজরুল আলম, মার্কেটিং জিএম জসিম উদ্দিন, লিগ্যাল অ্যাডভাইজার লে. কর্নেল (অব.) জাহিদুল আহসান, ব্রান্ড কো-অর্ডিনেটর মুনিরুজ্জামান রিয়াদ, সিনিয়র অফিসার মিজান-উল-হক প্রমুখ।
বাংলাধারা/এফএস/এমআর/টিএম












