১৪ মার্চ ২০২৬

পৃথিবীর একমাত্র দু’তলা নদীর ছবি, ফেসবুকে ভাইরাল

বাংলাধারা প্রতিবেদন »

গত কয়েকদিনের টানা বৃষ্টিতে বন্দর নগরী চট্টগ্রামের বিভিন্ন এলাকায় সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা।

বৃষ্টি হলেই পুরো চট্টগ্রাম নগরী পানির নিচে তলিয়ে যায়। এমনকি ফ্লাইওভারেও বৃষ্টির পানি আটকে থাকে। বৃষ্টির পানি ঢুকে পড়ে বাসাবাড়ি ও দোকানপাটে। সড়কে পানি জমে যাওয়ায় শত শত গাড়ি বিকল হয়ে পড়ে।

টানা বৃষ্টিপাতের কারণে স্কুল-কলেজের শিক্ষার্থী, চাকরিজীবী ও খেটে খাওয়া মানুষকে পোহাতে হয় চরম দুর্ভোগ।

এদিকে চট্টগ্রামের জলাবদ্ধতার একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ‘পৃথিবীর একমাত্র দু’তলা নদী’ শিরোণামে ফেসবুকে পোষ্ট করা ছবিটিতে দেখা যায়, সড়কের একদিকে জলাবদ্ধতা অন্যদিকে ফ্লাইওভারে পানি আটকে জলাবদ্ধতা তৈরি হয়েছে। এ নিয়ে ফেসবুক বয়ে যাচ্ছে সমালোচনার ঝড়।

বাংলাধারা/এফএস/এমআর

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ