১৪ মার্চ ২০২৬

সারাদেশের ‘আব্বাস’ নামধারীরা দেখবেন ফ্রিতে সিনেমা

বাংলাধারা বিনোদন »

৫ জুলাই সারাদেশে মুক্তি পেয়েছে সাইফ চন্দন পরিচালিত অ্যাকশন-রোমান্টিক ঘরানার চলচ্চিত্র ‘আব্বাস’। যেখানে নাম ভূমিকায় অভিনয় করেছেন চিত্রনায়ক নিরব। ৩৭টি হলে চলছে এই ছবি।

ছবির ফার্স্ট লুক থেকে শুরু করে এখন পর্যন্ত দারুণ ভাবে প্রশংসিত হয়েছে এটি। এতো গেল পুরনো খবর।

এবার নতুন খবর হচ্ছে, সারাদেশে ফ্রিতে সিনেমা দেখবেন ‘আব্বাস’ নামধারী লোকরা। যাদের নাম আব্বাস, তারা ছবিটি ফ্রিতে দেখতে পাবেন। আব্বাস নামধারী কারো টিকেট করে ছবিটি দেখতে হবে না।এমন ঘোষণা দিয়েছেন এই ছবির নায়ক নিরব।

সিনেমাটিতে নিরবের বিপরীতে রয়েছেন অভিনেত্রী সোহানা সাবা। নিরব-সাবা ছাড়াও আরও অভিনয় করেছেন সূচনা আজাদ, ডন, আলেকজান্ডার বো প্রমুখ। পুরোপুরি মৌলিক গল্পের ছবি ‘আব্বাস’ প্রযোজনা করেছে ঢাকা ফিল্মস অ্যান্ড এন্টারটেইনমেন্ট।

বাংলাধারা/এফএস/এমআর/আর

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ