বাংলাধারা প্রতিবেদন »
ডাবলমুরিং থানার পাঠানটুলির নাজিরপুল এলাকা থেকে এক পল্লী চিকিৎসকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ বৃহস্পতিবার (১১ জুলাই) দুপুর আড়াইটার দিকে এই মরদেহ উদ্ধার করা হয়। নিহতের নাম- মনির হোসেন (৫০)। নিহত নূর হোসেনের বাড়ি ঢাকার গাজীপুরে।
ডাবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সদীপ কুমার দাশ বাংলাধারাকে বলেন, আজ দুপুর আড়াইটার দিকে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘুমন্ত অবস্থায় বিছানা থেকে মরদেহ উদ্ধার করি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মৃত্যুবরণ করেছেন।
বাংলাধারা/এফএস/এমআর/টিএম












