১৪ মার্চ ২০২৬

নগরীতে পাহাড় ধস, রক্ষা পেল ৩৭ পরিবার

বাংলাধারা প্রতিবেদন »

মৌসুমী বায়ু সক্রিয় থাকায় চলমান ভারী বর্ষণে নগরীর লালখান বাজার সংলগ্ন পোড়া কলোনি পাহাড়ে ধসের সৃষ্টি হয়েছে। পাহাড় ধসের আশঙ্কায় এ পাহাড়ে ঝুঁকিপূর্ণভাবে বসবাস করা ৩৭টি পরিবারকে কয়েকদিন আগেই সরিয়ে নেয় জেলা প্রশাসন। ফলে এ ঘটনায় কয়েকটি ঘর-বাড়ি আংশিক ক্ষতিগ্রস্ত হলেও হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

বৃহস্পতিবার (১১ জুলাই) সকাল ১০টার দিকে পাহাড় ধসের এ ঘটনা ঘটে।

আগ্রাবাদ সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) শারমিন আখতার বাংলাধারাকে বলেন, পাহাড় ধসের আশঙ্কা থাকায় জেলা প্রশাসনের উদ্যোগে কয়েকদিন আগেই পোড়া কলোনি পাহাড়ের পাদদেশে ঝুঁকিপূর্ণভাবে বসবাস করা ৩৭টি পরিবারকে সরিয়ে নেয়া হয়েছে। ফলে বৃহস্পতিবার পাহাড় ধসের সৃষ্টি হলেও কোন হতাহতের ঘটনা ঘটে নি।

তিনি বলেন, ৩৭টি পরিবারের মধ্যে ১২টি পরিবার জেলা প্রশাসনের তত্ত্বাবধানে পরিচালিত লালখান বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় আশ্রয়কেন্দ্রে রয়েছেন। তাদের খাবার এবং ত্রাণ সামগ্রী দেওয়া হচ্ছে। বাকিরা নগরের বিভিন্ন এলাকায় বসবাস করা তাদের আত্মীয়-স্বজনের বাসায় চলে গেছেন বলে জানান তিনি।

বাংলাধারা/এফএস/এমআর/টিএম

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ