বাংলাধারা প্রতিবেদন »
নগরীর খুলশী থানার ফয়’সলেক মোটেল-৬ স্বর্ণালী নামে একটি আবাসিক হোটেলে আগুন লাগার পর ধোঁয়ায় শ্বাস বন্ধ হয়ে এক কর্মচারির মৃত্যু হয়েছে। শনিবার (১৩ জুলাই) সকাল ৮টার দিকে ৩১৩ নম্বর কক্ষে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
অগ্নিকাণ্ডে নিহত ব্যাক্তি চট্টগ্রামের আনোয়ারা উপজেলার মনোরঞ্জন দত্তের ছেলে খোকন দত্ত (৫৫)। আগ্রাবাদ ফায়ার স্টেশনের উপ-সহকারী পরিচালক পূর্ণচন্দ্র মুৎসুদ্দি বাংলাধারাকে বলেন, অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিস ওই হোটেলে উদ্ধার অভিযান চালায়।
এ সময় খোকন দত্ত (৫৫) নামে এক ওয়ার্ড বয়ের মরদেহ উদ্ধার করা হয়। তিনি আরও বলেন, ‘প্রাথমিক তদন্তে জানতে পেরেছি- হোটেলের তিনতলায় একটি কক্ষে ওই কর্মচারি ঘুমাচ্ছিলেন। রাতে তিনি মশার কয়েল জ্বালিয়েছিলেন। সেখান থেকেই তোষকে আগুন লাগে। এতে ধোঁয়ায় দমবন্ধ হয়ে তার মৃত্যু হয়। তার শরীর অক্ষত রয়েছে।
বাংলাধারা/এফএস/এমআর/এসবি/আর












