বাংলাধারা বিনোদন »
‘আব্বাস‘ চরিত্রে অভিনয় করেছেন চিত্রনায়ক নিরব হোসেন। এরই মধ্যে তার অভিনীত সিনেমাটি দেখতে সারাদেশের সিনেমা হলে দর্শকের অসম্ভব ভীড়। কোন কোন সিনেমা হলে আবার দেখে গেছে ‘আব্বাস‘ সিনেমার পোষ্টার নামানোর কারণে দর্শকরা উত্তেজিত হয়ে পড়েন। এরকমই মধুমতি সিনেমা হলের নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা বলেন, আমাদের হলে ‘আব্বাস‘ সিনেমার পোষ্টার নামিয়ে কলকাতার একটা সিনেমা চালানো হয়। কিন্তু হলে তেমন কোন দর্শক নেই।
‘আব্বাস‘ সিনেমা চলাকালীন যে দর্শক হয়েছিল তার একভাগও হচ্ছেনা কলকাতার এ সিনেমায়। কেউ কেউ আবার ‘আব্বাস‘ সিনেমাটি পুনরায় চালানোর দাবিও করেন। এদিকে সারাদেশে সিনেমাটি মুক্তির পর চট্টগ্রামের আলমাস সিনেমা হলে লক্ষনীয় দর্শকের সমাগম। সিনেমা হলে পরিবার-পরিজনদের নিয়ে আসতে দেখা গেছে অনেককে।

শুক্রবার (৫ জুলাই) সারাদেশে মুক্তি পেয়েছে ‘আব্বাস’ সিনেমা। আব্বাস নামের এক যুবকের বেড়ে ওঠা ও সংগ্রামকে উপজীব্য করে সিনেমাটির কাহিনি সাজানো হয়েছে। যেখানে সারাদেশে ৩৭টি সিনেমা হলে ছবিটি মুক্তি পায় ছবিটি। আর মুক্তির পর থেকেই যেন প্রশংসার জোয়ারে ভাসছে ‘আব্বাস’। ছবিতে নিরবের অভিনয় যেন তার ক্যারিয়ারের অন্যতম অর্জন। গেইম রিটার্ন্সের পর আবারও যেন নিজেকে ফিরে পেয়েছেন নতুনভাবে।
সিনেমায় অভিনয়, লুক, টিজার-ট্রেলার বা গানসহ সবকিছুতেই যেন ভিন্নতা নিয়ে দর্শকের সামনে হাজির নিরব। নিরব বলেন, ‘প্রতিটি সাফল্য আমাকে আনন্দিত করে এবং সামনে আরও ভালো কাজ করার অনুপ্রেরণা জোগায়। শুধু তাই নয়, প্রতিটি ভালো কাজই পরবর্তীতে আরও ভালো কিছু করার জন্য দায়িত্ব চেপে দেয়। আমি সবসময়ই চেষ্টা করি নিজেকে নতুনভাবে আমার ভক্তদের কাছে হাজির করতে।
এই ছবির মধ্যে দিয়ে দর্শক আমাকে নতুনভাবেই পেয়েছে। আমার জন্য বিষয়টি খুবই চ্যালেঞ্জিং ছিল কিন্তু আমি তা করতে সার্থক হয়েছি। আর তার জন্যই ছবি মুক্তির পর ভক্তদের ভালোবাসায় সিক্ত আমি।’ তিনি আরও বলেন, ‘একটি সিনেমার গল্প যখন নায়ক হয়ে যায় সেটি দর্শকদের আরো কাছাকাছি পৌঁছে দেয়। আব্বাস সিনেমায় গল্পই মূল নায়ক।
আমি অনেকগুলো সিনেমা হলে সিনেমাটি দেখেছি। দর্শকদের প্রতিক্রিয়া সরাসরি দেখে যেই মুগ্ধতা তৈরি হয়েছে তার ব্যাখ্যা দেওয়া কঠিন। আমাদের সমাজের একটি গল্প সিনেমায় দেখানো হয়েছে। আমাদের সমাজে দর্শকরা অনেক আব্বাস খুঁজে পাবেন।’ নিরব বলেন, ‘মুক্তির প্রথম দিনে বিশ্বকাপে বাংলাদেশ ক্রিকেট দলের শেষ ম্যাচ ছিল, তারপরও ‘আব্বাস’ দেখতে যে পরিমাণ সাড়া পেয়েছি সেটা অভাবনীয়। হলমালিকরাও এমন দিনে দর্শক স্রোত দেখে সন্তুষ্টি প্রকাশ করেছেন।’
তিনি আরও বলেন, ‘ভালো সিনেমা দর্শক যে গ্রহণ করে আব্বাস সিনেমা তা আবারও প্রমাণ করল। শুধু তাই নয়, সিনেমা হলেও দর্শক খরা কেটে যায় একটি ভালো সিনেমার জন্য। এক কথায় ভালো গল্পের সিনেমা দর্শকদের হলমুখি করে। আমার বিশ্বাস এভাবেই একদিন চলিচ্চত্র পাড়া আবার চাঙা হয়ে উঠবে। হল ভর্তি দর্শকরাই ‘আব্বাস’ সিনেমার সাফল্যের দাবিদার।’ একের এক প্রশংসা যখন পাচ্ছেন নিরব তখন তার অভিনীত ‘আব্বাস’ চলচ্চিত্র সংশ্লিষ্টরা নিয়েছেন একটু ব্যতিক্রমী উদ্যোগ। আব্বাস নামের ব্যক্তিরা চলচ্চিত্র ‘আব্বাস’ দেখতে পারবেন একেবারে বিনামূল্যে।

আব্বাস নামে ব্যক্তিরা নিজেদের পরিচয়পত্র সিনেমা হলে দেখালে মিলবে ছবির ফ্রি টিকিট। শুধু তাই নয়, ঢালিউডের শীর্ষ নায়ক শাকিব খান আব্বাস ছবিটির মুক্তির ঠিক পূর্ব মুহূর্তে মুগ্ধতা ও শুভ কামনা জানিয়ে একটি ভিডিও বার্তা দিয়েছেন। শাকিব বলেন, ‘নিরব আমার স্নেহের ছোট ভাই। সাইফ চন্দনও আমার পছন্দের ছোট ভাই। তারা দু’জনই আমার খুব স্নেহের ছোট ভাই। অনেক শুভকামনা থাকলো তাদের ছবিটির জন্য। ছবিটা যেনো ভালো ব্যবসা করে। আমি ছবিটির ট্রেলার দেখেছি গান দেখেছি, আমার ভীষণ ভালো লেগেছে। আমার বিশ্বাস ছবিটি সবার ভালো লাগবে। এই ছবির সফলতা কামনা করছি।’
‘আব্বাস’ ছবিটি পরিচালনা করেছেন সাইফ চন্দন। নিরবের বিপরীতে অভিনয় করেছেন সোহানা সাবা। আরও আছেন আলেকজান্ডার বো, সূচনা আজাদ, জয়রাজ, ডন, শিমুল খান, স্বাধীন ও ইলোরা গহর প্রমুখ। এটি প্রযোজনা করেছে ঢাকা ফিল্মস অ্যান্ড এন্টারটেইনমেন্ট।
বাংলাধারা/এফএস/এমআর/এসবি/আর












