৩১ মার্চ ২০২৬

পূর্বকোণের চাকরিচ্যুত দুই সাংবাদিককে পুনর্বহালের দাবিতে অনড় সিইউজে

বাংলাধারা প্রতিবেদক »

চাকুরীচ্যুত দুই সাংবাদিককে পুনর্বহাল, সরকার ঘোষিত ৪৫ শতাংশ মহার্ঘ্যভাতা প্রদান, কর্মরত সকল সাংবাদিকদের নিয়োগপত্র প্রাদান, সার্ভিস বই, প্রভিডেন্ট ফান্ড চালুর দাবিতে ১১ জুলাই থেকে সিইউজের অবস্থান কর্মসূচি শুরু হয়। এর আগে সিইউজের পক্ষ থেকে সমাবেশ করে মালিক পক্ষকে ১০ দিনের সময় বেধে দেয়া হয়।

কিন্তু কর্তৃপক্ষ এসব দাবি দাওয়া নিয়ে সিইউজের সাথে কোন আলোচনা না করায় সিইউজে অবস্থান কর্মসূচি শুরু করে। কর্মসূচি চলাকালেও মালিক পক্ষকে আলোচনায় বসার আহবান জানানো হয়। কিন্তু আলোচনায় না বসায় কর্মসূচি অব্যহত রাখে সিইউজে। সিইউজের নেতা কর্মিরা ভোর ৪টা পর্যন্ত অবস্থান কর্মসূচি পালন করলে ওইদিন পত্রিকা প্রকাশিত হয়নি।

শুক্রবারও সিইউজে ঘোষিত কর্মসূচি পালন করে সাংবাদিকেরা। কর্মসুচি চলাকালে কেউ কাজে যোগ দেয়নি। শুক্রবার সন্ধ্যায় মালিকপক্ষ পূর্বকোনের সাংবাদিকদের সাথে বৈঠক করে তাদের কাছ থেকে ইউনিয়ন থেকে পদত্যাগ করছে মর্মে পদত্যাগ পত্রে সাক্ষর নেয়।

এই ঘটনার প্রতিবাদে শুক্রবার মধ্যরাত পর্যন্ত পূর্বকোণে অবস্থান কর্মসূচি পালন করে সমাবেশ করে সিইউজে। সমাবেশ থেকে শনিবার বর্ধিত সভা আহবান করা হয়। সন্ধ্যায় এই বর্ধিত সভা থেকে পরবর্তী করনীয় নিধারণ করা হবে। ইতিমধ্যেই সাংগঠনিক সিদ্ধান্ত আমান্য করায় পূর্বকোণের মিয়া আলতাফকে বহিষ্কার, মিহির কে চৌধুরীকে শোকজ করা হয়েছে।

বাংলাধারা/এফএস/এমআর/আর

আরও পড়ুন