জমকালো আয়োজনের মধ্য দিয়ে আনোয়ারা উপজেলার বটতলী হাজী ইমাম শপিং সেন্টার ব্যবসায়ী সমিতির তৃতীয় ঘরোয়া ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
গত শনিবার রাতে উপজেলার বটতলীস্থ একটি টার্ফে এই শ্বাসরুদ্ধকর ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হয়।
ফাইনালে শপিং সেন্টারের ‘বি’ ব্লক বনাম ‘সি’ ব্লক প্রতিদ্বন্দ্বিতা করে। খেলায় ৩-২ গোলে ‘সি’ ব্লককে পরাজিত করে ‘বি’ ব্লক চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। খেলা শেষে টুর্নামেন্ট সেরা, সেরা খেলোয়াড়, সেরা গোলকিপার ও ম্যান অব দ্য ম্যাচসহ চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের হাতে ট্রফি তুলে দেওয়া হয়। পুরনো বছরের দুঃখ-গ্লানি মুছে নতুন বছরকে বরণ করে নিতে এই টুর্নামেন্টের আয়োজন করা হয়, যা ঘিরে শপিং সেন্টারের সকল ব্যবসায়ী ও কর্মচারীদের মধ্যে ছিল উৎসবমুখর পরিবেশ।
টুর্নামেন্ট আয়োজক কমিটির এম নঈম উদ্দিন সোহেল’র সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাজী ইমাম শপিং সেন্টারের স্বত্বাধিকারী হাজী মোহাম্মদ জামাল উদ্দিন ও হাজী মো. নেজাম উদ্দিন।
এছাড়াও উপস্থিত ছিলেন মো. জুয়েল, ব্যবসায়ী মো. আলমগীর হোসেন, আব্দুল হামিদ সুমন, আব্দুল মন্নান সওদাগর, মাওলানা আবুল কালাম, জাহাঙ্গীর আলম, মো. সরোয়ার, মাওলানা সাইফুল ইসলাম, মাহমুদে আ-লা এলান, আবুল খায়ের, বাবু প্রভাত ধর, ইলিয়াস রাজা, আবদুল্লাহ নাসির মিন্টু, খোরশেদুল আলম, সানজিদুল হক, শেখ মোহাম্মদ সুমন, বাবু সান্টু নাথ, বাবু সুজিত নাথ, এম এ কাশেম, মো. সাইফুদ্দীন, বাবু রুমন নাথ অনিক, বাবু কাজল নাথ, বাবু প্রকাশ নাথ, মো. মোরশেদ, মো. রাশেদ, মো. সাইফুল ইসলাম, গিয়াস উদ্দিন সৃষ্টি, মুবিন, বাবু প্রশান্ত নাথ, বাবু স্বপন নাথ, বাসু ধর, মো. রাশেদুল ইসলাম, মো. ইসমাইল, শফি, বাবু রুবেল, তপন নাথ, বাবু মনতোষ নাথ, আরাফাতুল ইসলাম, মো. জাহেদ, মো. রাসেল ও মো. রিফাত।
খেলায় ধারাভাষ্য প্রদান করেন সাইফুল রহমান বাবুল, ভাইরাল রুবেল ও জিসান।













