৮ ফেব্রুয়ারি ২০২৬

চট্টগ্রাম-১৩ আসনে বিএনপির প্রার্থী সরওয়ার জামাল নিজাম

ফ্যামিলি ও কৃষি কার্ডের মাধ্যমে দেশের প্রতিটি পরিবারকে সচ্ছল করা হবে : সরওয়ার জামাল নিজাম

চট্টগ্রাম-১৩ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও সাবেক এমপি সরওয়ার জামাল নিজাম বলেছেন, আমি নির্বাচিত হলে আনোয়ারা উপজেলার যুব সমাজের উন্নয়নে একটি টেকনিক্যাল কলেজ প্রতিষ্ঠা করা হবে এবং এলাকার শিল্পকারখানায় ব্যাপক কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। নারীদের উন্নয়নে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ফ্যামিলি কার্ডের মাধ্যমে নারীরা তিন হাজার টাকা পর্যন্ত পাবে এবং কৃষকরা পাবে কৃষি কার্ড। এতে দেশের প্রতিটি পরিবার সচ্ছল হবে।

তিনি আরও বলেন, ধানের শীষ প্রতীক জয়লাভ করলে এলাকায় উন্নয়ন ও শান্তি প্রতিষ্ঠিত হবে। স্কুল, কলেজ, হাসপাতাল এবং সড়ক যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন কার্যক্রম অব্যাহত থাকবে।

শনিবার (৩১ জানুয়ারি) রাতে আনোয়ারা উপজেলার বরুমচড়া ৫নং ওয়ার্ডে ধানের শীষ প্রতীকের নির্বাচনী উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি আরও বলেন, একাত্তর সালের দেশবিরোধীরা আবারও ফিরে এসেছে। গ্রামের নারী-পুরুষদের মাঝে বিভ্রান্তিকর কথা বলছে। জান্নাতের টিকিট দিয়ে দেওয়ার কথা বলছে। এসব কথা শোনা থেকে বিরত থাকার আহ্বান জানান তিনি।

এ সময় উপস্থিত ছিলেন আনোয়ারা উপজেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক মোঃ ইউনুস চৌধুরীর সভাপতিত্বে এবং উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আহমদ নুরের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক এম. মঞ্জুর উদ্দিন চৌধুরী, সাবেক চেয়ারম্যান হুমায়ুন কবির চৌধুরী আনসার, দক্ষিণ জেলা যুবদলের সভাপতি মোঃ শাহজাহান, মেজবাহ উদ্দিন চৌধুরী জাহেদ, আশরাফ সিকদার মিন্টু, কমরুদ্দিন চৌধুরী, আনিসুর রহমান চৌধুরী, ফকির মুহাম্মদ, বদিউল আলম, মোঃ ইছহাক, মাঈন উদ্দীন, মোঃ নাজিম উদ্দীন, মোঃ ইসহাক, ইকবাল হোসেন জুয়েল, মোঃ আজিজ, মুসলিম উদ্দিন চৌধুরী ও রফিকুল ইসলামসহ প্রমুখ।

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ