৪ ফেব্রুয়ারি ২০২৬

রাঙ্গুনিয়ায় অস্ত্রের আস্তানা ভাঙল যৌথ বাহিনী, গ্রেফতার ২

অস্ত্রের মুখে আতঙ্কে থাকা রাঙ্গুনিয়াবাসীর জন্য স্বস্তির খবর। বাংলাদেশ সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ বাহিনীর অভিযানে দুইজন অস্ত্রধারী সন্ত্রাসী গ্রেফতার হয়েছে।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে উদ্ধার করা হয় দুটি দেশীয় একনলা বন্দুক, একটি খালি কার্টিজ ও একাধিক ধারালো অস্ত্র।

গ্রেফতারকৃতরা হলেন মো. আবু বক্কর (৪৩) ও মো. রুবেল (৩২)। উভয়েই বেতাগী ইউনিয়নের বাসিন্দা বলে জানা গেছে।

যৌথ বাহিনী জানায়, উদ্ধারকৃত অস্ত্রসহ তাদের রাঙ্গুনিয়া মডেল থানায় হস্তান্তর করা হয়েছে এবং আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে।

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ