৬ ফেব্রুয়ারি ২০২৬

জুতার সোলের ভেতরে ইয়াবা, বাকলিয়া চেকপোস্টে গ্রেপ্তার দুই মাদক কারবারি

চট্টগ্রামের বাকলিয়া এলাকায় জুতার সোলের ভেতরে অভিনব কায়দায় ইয়াবা বহনের সময় দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে চেকপোস্টে ডিউটিতে থাকা থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ৮০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি ২০২৬) রাত ২টা ১৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে বাকলিয়া থানাধীন শহীদ বশরুজ্জামান গোলচত্বরস্থ পুলিশ বক্সের সামনে সড়কে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

গ্রেপ্তাররা হলেন নরসিংদী সদর উপজেলার পশ্চিম কান্দাপাড়া এলাকার খোরশেদা বেগম (৪৫) ও শাহ জালাল মিয়া (৫২)।

পুলিশ জানায়, জুতার সোলের ভেতরে লুকিয়ে অভিনব পদ্ধতিতে ইয়াবা বহন করা হচ্ছিল। অভিযানের সময় তাদের কাছ থেকে ৮০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন সিএমপি বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান।
তিনি জানান, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে গ্রেপ্তারদের আদালতে সোপর্দ করা হয়েছে।

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ