১৯ ফেব্রুয়ারি ২০২৬

জেসিআই বাংলাদেশ ও সেভর ইন্টারন্যাশনাল লিমিটেড-এর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

পেশাদার জ্ঞান বিনিময় ও শিল্পখাতভিত্তিক সহযোগিতা জোরদারে জেসিআই বাংলাদেশ ও সেভর ইন্টারন্যাশনাল লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তির মাধ্যমে উভয় প্রতিষ্ঠান ‘নলেজ পার্টনারশিপ’-এর একটি নতুন দিগন্ত উন্মোচন করলো।

এই সমঝোতার মূল লক্ষ্য হলো ২০২৬ সালে সেভর ইন্টারন্যাশনাল লিমিটেডের আয়োজিত দেশের শীর্ষস্থানীয় বাণিজ্য প্রদর্শনীগুলোতে পেশাদার জ্ঞান বিনিময়, শিল্পভিত্তিক আলোচনা এবং ব্যবসায়িক নেটওয়ার্কিং কার্যক্রমকে আরও শক্তিশালী করা।

চুক্তি অনুযায়ী, জেসিআই বাংলাদেশ ২০২৬ সালের প্রধান প্রদর্শনীসমূহ সেইফকন, সেইফ এইচভিএসি-আর অ্যান্ড কোল্ড চেইন, বিমক্স, বিমেক্স, বিইভিএমএক্স এবং বিসিজিটিএক্স এর নলেজ পার্টনার হিসেবে দায়িত্ব পালন করবে। এসব প্রদর্শনীতে বিশেষজ্ঞ প্যানেল আলোচনা, নলেজ সেশন এবং নেতৃত্ব বিকাশমূলক কার্যক্রমের মাধ্যমে অংশগ্রহণকারীদের জন্য বাস্তবভিত্তিক মূল্য সংযোজন করা হবে।

রাজধানীতে অনুষ্ঠিত সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। জেসিআই বাংলাদেশের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন ন্যাশনাল প্রেসিডেন্ট আরেফিন রাফি আহমেদ এবং ডেপুটি ন্যাশনাল প্রেসিডেন্ট শান শহেদ। সেভর ইন্টারন্যাশনাল লিমিটেডের পক্ষে উপস্থিত ছিলেন ম্যানেজিং ডিরেক্টর মো. ফয়জুল আলম এবং ডেপুটি জেনারেল ম্যানেজার রিজভী করিম।

অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের প্রতিনিধিরা জানান, এই অংশীদারিত্ব প্রদর্শনীতে অংশগ্রহণকারী প্রতিষ্ঠান, পেশাজীবী ও শিল্প সংশ্লিষ্ট স্টেকহোল্ডারদের জন্য নতুন জ্ঞানভিত্তিক সুযোগ সৃষ্টি করবে। পাশাপাশি এটি দেশের শিল্পখাতের টেকসই উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ