চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব লায়ন হেলাল উদ্দিন বলেন, নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সরকার গঠনের পর মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান ১৮০ দিনের কর্মসূচি ঘোষণা করেছেন। এই কর্মসূচির আওতায় অগ্রাধিকার ভিত্তিতে ফ্যামিলি কার্ড কার্যক্রম ও খাল খনন প্রকল্পের কাজ দৃশ্যমান হবে বলে তিনি জানান।
তিনি বলেন, একটি স্বাধীন, সার্বভৌম ও সম্প্রীতির বাংলাদেশ গড়ার লক্ষ্য নিয়ে বিএনপি সরকার জনগণের সকল ন্যায্য ও মৌলিক অধিকার প্রতিষ্ঠায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এ লক্ষ্য বাস্তবায়নে তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে তিনি সর্বস্তরের জনগণের সহযোগিতা কামনা করেন।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার বোয়ালিয়া ঈদগাহ মাঠ প্রাঙ্গণে ২নং বারশত ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনা, ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
লায়ন হেলাল উদ্দিন আরও বলেন, পবিত্র রমজান ও আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে যাতে জনগণ স্বাচ্ছন্দ্যে, নিরাপদ ও নির্বিঘ্ন পরিবেশে উৎসব উদযাপন করতে পারে, সে লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রী বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেছেন।
এতে বারশত ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আবুল কাশেমের সভাপতিত্বে অনুষ্ঠিত দোয়া ও ইফতার মাহফিলে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সরোয়ার হোসেন মাসুদ, জাগির আহমদ, আবদুল মইয়ুম চৌধুরী ছোটন, দিল মোহাম্মদ মনজু, এম মনছুর উদ্দিন।
এতে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন বিএনপি নেতা রফিক ডিলার, লিয়াকত আলী, এস এম মোজাম্মেল, আবু ছাদেক, আব্দুল হক মেম্বার, আবু ছালেহ, নুরুল ইসলাম, মামুন খান, আবুল হাসেম, ইলিয়াছ, এরশাদ, নিজাম উদ্দিন, ইউনুস, আলী আহমদ, ছৈয়দুল হক, যুবদল নেতা শোয়াইবূল ইসলাম, মোঃ নয়ন, মোঃ হোসেন, আমিন, বাবলু হোসেন, রফিক নাজিম উদ্দিন, মইনুদ্দীন, মহিউদ্দিন, আমান উল্লাহ, গিয়াস উদ্দিন, রাশেদ খান, মহিউদ্দিন খান, স্বেচ্ছাসেবক দল নেতা মোঃ হাসান, মোঃ মুছা, সাইফুদ্দিন দস্তগীর, দক্ষিণ জেলা ছাত্রদল নেতা ইসমাইল বিন মনির, মোফাচ্ছল হোসেন জুয়েল, বোরহান, মিনহাজ, হান্নান, শফিউল আলম চৌধুরী, এমদাদ ফোরকান ও নেজাম প্রমুখ।












