চট্টগ্রামের আনোয়ারায় শতাধিক ইমাম-মুয়াজ্জিন ও পত্রিকার হকারদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছে আনোয়ারা প্রেসক্লাব।
সোমবার (৯ মার্চ) দুপুরে উপজেলা পরিষদ চত্বরে এসব সামগ্রী বিতরণ করা হয়।
আনোয়ারা প্রেসক্লাবের সভাপতি এম. আনোয়ারুল হকের সভাপতিত্বে এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রেজাউল করিম সাজ্জাদের সঞ্চালনায় বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা আক্তার।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা ম. রাশেদুল হক চৌধুরী, সাংবাদিক রূপন দত্ত, প্রেসক্লাবের সহ-সভাপতি মো. মোরশেদ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, নির্বাহী সদস্য লায়ন আনোয়ারুল আজিম চৌধুরী, সাংগঠনিক সম্পাদক হিজবুল্লাহ সোহেল, অর্থ সম্পাদক মো. ইমরান হোসাইন, গ্রন্থাগার ও প্রকাশনা সম্পাদক এইচ এম মহিউদ্দিন মনজুর, আইসিটি বিষয়ক সম্পাদক মো. জামশেদুল আলম এবং সাংবাদিক আতিকুল হা-মীম প্রমুখ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার বলেন, প্রেসক্লাবের ব্যতিক্রমী আয়োজনটি সত্যিই প্রশংসনীয়। এটির ধারাবাহিকতা বজায় রাখতে তারা চেষ্টা করবেন—এমনটাই আশা করছি।












