পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল করেছে আনোয়ারা উপজেলা জাতীয়তাবাদী কৃষকদল।
মঙ্গলবার (১৭ মার্চ) বিকালে উপজেলার কালাবিবি দিঘীর চায়না ইকোনমিক জোন সড়ক এলাকায় এ ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভায় আনোয়ারা উপজেলা কৃষকদলের আহ্বায়ক সালাউদ্দিন সুমনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জাতীয়তাবাদী কৃষকদলের চট্টগ্রাম বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ জসিম উদ্দিন। সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন, সদস্য সচিব নাজিম উদ্দীন খান, যুগ্ম আহ্বায়ক জসীম উদ্দীন চৌধুরীর যৌথ সঞ্চালনায় প্রধান বক্তা ছিলেন জাতীয়তাবাদী যুবদল ঢাকা মহানগরের সাবেক যুগ্ম সম্পাদক মোঃ জাবেদ খান।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাবেক সদস্য মোঃ নুরুল ইসলাম, নুরুল ইসলাম মেম্বার, নুরুল ইসলাম সওদাগর, মোঃ মারুফ, জসীম কন্ট্রাক্টর, মোঃ ইদ্রিস, আব্দুর রাজ্জাক, সাইফুর রহমান, জামাল উদ্দিন, দক্ষিণ জেলা ছাত্রদল নেতা ইসমাইল বিন মনির, শহীদুল ইসলাম রাকিব, মোঃ সোহেল, রাশেদুল বশর, ফখর উদ্দিনসহ আরও অনেকে।
দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি কামনায় দোয়া ও মোনাজাত শেষে ইফতারের আয়োজন করা হয়।








