পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে মিরসরাইবাসী, দলের সকল স্তরের নেতাকর্মী, সাংবাদিক, পেশাজীবীসহ সকলকে শুভেচ্ছা জানিয়েছেন মিরসরাই উপজেলা বিএনপির সাবেক আহবায়ক শাহীদুল ইসলাম চৌধুরী।
শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, এক মাস সিয়াম সাধনার পর পবিত্র ঈদ-উল-ফিতর মুসলিম উম্মাহর ঘরে ঘরে আনন্দের বার্তা নিয়ে আসুক।
রমজানের শিক্ষাকে কাজে লাগিয়ে ভেদাভেদ ভুলে সকলকে এই ঈদের আনন্দ ভাগ করে নিতে হবে। পরিবার পরিজনকে সাথে নিয়ে সকলে আনন্দে-নিরাপদে ঈদ উদযাপন করুক এটাই কামনা করি। সেইসাথে সবাইকে ঈদের শুভেচ্ছা ও মোবারকবাদ জানাচ্ছি।
মিরসরাইবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে শাহীদুল ইসলাম চৌধুরী বলেন, চট্টগ্রাম-১ আসনে মিরসরাইবাসী বিএনপির প্রার্থীকে বিপুল ভোটে জয়যুক্ত করে বিএনপির প্রতি যে আস্থা রেখেছে সেজন্য সকলের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। এই আস্থা ও ভালোবাসা ভবিষ্যতে গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে দলকে আরও শক্তিশালী করবে। পাশাপাশি গণতন্ত্রের এই অভিযাত্রায় অতীতের মত সবসময় আপনাদের পাশে থাকার আশাবাদ ব্যক্ত করছি।
সবশেষে তিনি দেশ-বিদেশে অবস্থানরত মিরসরাইবাসীসহ সকলের সুস্বাস্থ্য, নিরাপত্তা ও কল্যাণ কামনা করেন।












