২১ মার্চ ২০২৬

আনোয়ারায় ঈদ ব্যবসায়ীর পক্ষ থেকে ঈদ উপহার ও অর্থ পেলেন ২ হাজার পরিবার

প্রতি বছরের মতো এবারও পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আনোয়ারায় গরিব, দুস্থ, অসহায় ও হতদরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার দিলেন মেসার্স এন এস ফ্রুটস ইন্টারন্যাশনাল ও মেসার্স তৈয়্যবীয়া ফার্মের স্বত্বাধিকারী ব্যবসায়ী ও দানবীর মোঃ আলী হোসেন আরিফ।

বৃহস্পতিবার (১৯ মার্চ) সকালে উপজেলার বরুমচড়া ভরাচর গ্রামের নিজ বাড়িতে বরুমচড়া ও জুঁইদন্ডী ইউনিয়নের দুই হাজার পরিবারের মাঝে হাজী নাছির আহম্মদ পরিবারবর্গের পক্ষে এসব ঈদ উপহার হিসেবে চালের বস্তা ও অর্থ বিতরণ করেন তিনি।

বিতরণকালে হাজী নাছির আহম্মদ, বিএনপি নেতা জসিম উদ্দীন ও ওয়েজুল হকসহ স্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

ঈদের আগে ব্যবসায়ী ও সমাজসেবক মোঃ আলী হোসেন আরিফের ঈদ উপহার হিসেবে চালের বস্তা ও নগদ অর্থ পেয়ে উপকারভোগী নারী, পুরুষ ও শিশুরা খুশি হয়েছে।

মেসার্স এন এস ফ্রুটস ইন্টারন্যাশনাল ও মেসার্স তৈয়্যবীয়া ফার্মের স্বত্বাধিকারী মোঃ আলী হোসেন আরিফ বলেন, “আলহামদুলিল্লাহ, প্রতি বছরের ন্যায় এ বছরও এলাকার হতদরিদ্র এবং রোজাদারদের মাঝে ইফতার ও ঈদ উপহার প্রদান করা হয়েছে। মানুষকে সহযোগিতা করতে আমার ভালো লাগে। এভাবে যাতে সহযোগিতা করে যেতে পারি, সবার কাছে দোয়া কামনা করছি।”

আরও পড়ুন