৪ এপ্রিল ২০২৬

কদমতলীতে গ্যাস লাইটার কারখানায় আগুন, ৫ জনের মরদেহ উদ্ধার

রাজধানীর কদমতলীতে কদমতলী এলাকায় পোড়া গ্যাস লাইটার কারখানা থেকে পাঁচজনের লাশ উদ্ধার করা হয়েছে।

শনিবার (৪ এপ্রিল) দুপুরের পর আগুন নিয়ন্ত্রণে এনে এসব মরদেহ উদ্ধার করা হয় বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের মিডিয়া কর্মকর্তা আনোয়ারুল ইসলাম।

তিনি বিকাল সোয়া ৪টার পর বলেন, এখন পর্যন্ত ৫টি মরদেহ উদ্ধার করা হয়েছে। তারা নারী নাকি পুরুষ তা বোঝা যাচ্ছে না। অনুসন্ধান করা হচ্ছে।

এর আগে দুপুর সোয়া ১টার দিকে কারখানাটিতে অগ্নিকাণ্ডের খবর পায় ফায়ার সার্ভিস। সংস্থার ৭টি ইউনিটের চেষ্টায় দুপুর আড়াইটায় আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানান মিডিয়া কর্মকর্তা আনোয়ারুল ইসলাম।

তিনি বলেন, “টিনশেড কারখানায় আগুনের খবর পেয়ে প্রথমে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রনে যোগ দেয়। পর্যায়ক্রমে ইউনিট বাড়িয়ে সাতটি করা হয়।” তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেননি তিনি।

আরও পড়ুন