চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় গভীর রাতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে একটি হার্ডওয়্যার দোকান সম্পূর্ণ আগুনে পুড়ে গেছে।
বুধবার (৮ এপ্রিল) দিবাগত রাত দেড়টার দিকে পশ্চিম শাকপুরা গোলক মুন্সীর হাটের মো. আকতারের দোকানে এ ঘটনা ঘটে।
আগুনে সেমি পাকা দোকানটির সব মালামাল পুড়ে গেছে। খবর পেয়ে বোয়ালখালী ফায়ার সার্ভিস স্টেশনের দুইটি ইউনিট প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার ফাইটার মো.সোহেল রানা বলেন, ‘বৈদ্যুতিক শট সার্কিট থেকে আগুন লাগে দোকানটিতে। এতে দেড় লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।’












