আনোয়ারায় মামার কব্জা থেকে প্রতিবন্ধী মাকে ফিরে পেতে সংবাদ সম্মেলন করেছে সন্তান।
বৃহস্পতিবার (০৯ এপ্রিল) বিকালে উপজেলার আনোয়ারা রিপোর্টার্স ইউনিটির হলরুমে এ সংবাদ সম্মেলন করা হয়।
সংবাদ সম্মেলনে ভুক্তভোগী সন্তান আবু ইউছুপ জানান, তার জন্মের পর বাবা ও মায়ের মধ্যে বিচ্ছেদ হয়ে যায়। এরপর মায়ের সঙ্গে জুঁইদণ্ডী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে বসবাস করে আসছেন। একপর্যায়ে কৌশলে মায়ের কাছ থেকে কিছু জায়গা আত্মসাৎ করে নেন মামা মোঃ হামেদ হাসান। পরে তা জানাজানি হলে মাকে নিয়ে আত্মগোপনে চলে যান মামা ও মামি। এছাড়া বিভিন্ন সময়ে মাকে নিজের কাছে রাখতে প্রতিবাদ করলে অপমানের শিকার হন সন্তান।
এদিকে সন্তানের দাবি, মায়ের বাকি অংশের জায়গা লিখে নিতে মাকে নিয়ে আত্মগোপনে চলে যান মামা। পরে জায়গা লিখে নিয়ে মাকে কোথাও ফেলে রেখে যাওয়ার আশঙ্কা করছেন সন্তান।
ভুক্তভোগী সন্তান তার মাকে ফিরে পেতে উপজেলা প্রশাসন ও জনপ্রতিনিধিদের হস্তক্ষেপ কামনা করেন।












