১২ এপ্রিল ২০২৬

আবাসন খাতে পরিবর্তনের ডাক, ঐক্য পরিষদের জোরালো অঙ্গীকার

আসন্ন রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব) নির্বাচনকে কেন্দ্র করে চট্টগ্রামে সক্রিয় হয়ে উঠেছে ‘আবাসন ব্যবসায়ী ঐক্য পরিষদ’। সংগঠনটির নেতারা জানিয়েছেন, সাধারণ সদস্যদের পারস্পরিক সহযোগিতা ও ঐক্যের মাধ্যমে একটি শক্তিশালী প্ল্যাটফর্ম গড়ে উঠেছে, যা সদস্যদের ভোটাধিকার ও স্বার্থ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আগামী ১৮ এপ্রিল ২০২৬ অনুষ্ঠিতব্য রিহ্যাব নির্বাচন সামনে রেখে (১১ এপ্রিল ) নগরের একটি অভিজাত রেস্টুরেন্টে আয়োজিত এক সভায় এসব কথা বলেন বক্তারা।

সভায় বক্তারা বলেন, ‘আবাসন ব্যবসায়ী ঐক্য পরিষদ’ নির্বাচিত হলে গ্রাহক, ভূমির মালিক, সিডিএ, ওয়াসা এবং বিদ্যুৎ সংক্রান্ত বিভিন্ন জটিল সমস্যা সমাধানে কার্যকর উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি আবাসন খাতকে আরও গতিশীল ও স্বচ্ছ করতে সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করা হয়।

এ সময় আসন্ন নির্বাচনে যোগ্য ও দক্ষ নেতৃত্ব নির্বাচনের প্রত্যয় ব্যক্ত করেন আবাসন ব্যবসায়ীরা। সভায় প্যানেলের পরিচিতি তুলে ধরা হয় এবং ইশতেহার ঘোষণা করা হয়।

পরিচিতি সভায় বক্তব্য রাখেন চট্টগ্রাম অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট পদপ্রার্থী মোহাম্মদ মোরশেদুল হাসান, পরিচালক পদপ্রার্থী মোহাম্মদ জাফর এবং এএসএম আব্দুল গাফফার মিয়াজী।

এছাড়া সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোহাম্মদ আবদুল আজিজ, আনোয়ারুল কবির, মো. খোরশেদ আলম, এমদাদ উল্ল্যাহ, নুর মোহাম্মদ ও মোহাম্মদ হাবিব।

সদস্য ভোটারদের মধ্যে বক্তব্য রাখেন হাজী দেলওয়ার হোসেন, জিয়াউর রহমান, মোহাম্মদ সাদেক, অ্যাডভোকেট আব্দুল কাইয়ুম ও জয়নাল আবেদীনসহ আরও অনেকে।

উল্লেখ্য, দেশের আবাসন খাতের শীর্ষ সংগঠন রিহ্যাবের বহুল প্রতীক্ষিত নির্বাচন আগামী ১৮ এপ্রিল অনুষ্ঠিত হবে। এ নির্বাচনকে সামনে রেখে ‘আবাসন ব্যবসায়ী ঐক্য পরিষদ’ ২৯ সদস্যের একটি পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেছে।

প্যানেলের নেতৃত্বে রয়েছেন বর্তমান রিহ্যাব প্রেসিডেন্ট মো. ওয়াহিদুজ্জামান এবং সিনিয়র ভাইস প্রেসিডেন্ট লিয়াকত আলী ভূইয়া। চট্টগ্রাম অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট পদপ্রার্থী হিসেবে রয়েছেন মোহাম্মদ মোরশেদুল হাসান এবং পরিচালক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোহাম্মদ জাফর ও এএসএম আব্দুল গাফফার মিয়াজী।

আরও পড়ুন