এবি ব্যাংক পিএলসি-এর ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চট্টগ্রামের খুলশি শাখায় গ্রাহক সম্মাননা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১২ এপ্রিল) আয়োজিত এ অনুষ্ঠানে মিলাদ ও দোয়া মাহফিলের পাশাপাশি কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।
শাখা ব্যবস্থাপক এলেন মুৎসুদ্দির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. ইফতেখার উদ্দিন, সাবেক উপাচার্য, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। এছাড়াও উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ ইমরান ও মোহাম্মদ ফখর উদ্দীনসহ অন্যান্য অতিথিবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, গত ৪৪ বছর ধরে প্রজন্ম থেকে প্রজন্মে আধুনিক ব্যাংকিং সেবা প্রদান করে আসছে এবি ব্যাংক। উন্নত গ্রাহক সেবার মাধ্যমে গ্রাহকের আস্থা অর্জনে ব্যাংকটির ভূমিকা অনুকরণীয় দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হচ্ছে।












