১৮ এপ্রিল ২০২৬

চট্টগ্রামের সাবেক ভারপ্রাপ্ত মেয়র ফয়েজ আহম্মদের ইন্তেকাল

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক ভারপ্রাপ্ত মেয়র ও ২৫ নং রামপুর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আলহাজ ফয়েজ আহম্মদ আর নেই। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।)

আজ শনিবার (১৮ এপ্রিল ) নগরের এপোলো ইম্পিরিয়াল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন।

তার মৃত্যুতে এলাকার সর্বস্তরের মানুষের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। দীর্ঘদিন ধরে তিনি চট্টগ্রামের স্থানীয় সরকার ও রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছিলেন। একজন সৎ, সাহসী ও জনবান্ধব নেতা হিসেবে তিনি ব্যাপক পরিচিতি লাভ করেন।

মরহুমের মৃত্যুতে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

আরও পড়ুন