২৫ এপ্রিল ২০২৬

চট্টগ্রাম সিটি কলেজে সংঘর্ষ

আহত ছাত্রদল নেতাদের পাশে এমপি নুরুল আমিন ও যুবদল নেতৃবৃন্দ

চট্টগ্রাম সরকারি সিটি কলেজে দেওয়াল লিখনকে কেন্দ্র করে সম্প্রতি ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত সংঘর্ষের ঘটনায় ছাত্রদলের একাধিক নেতা-কর্মী আহত হয়েছেন। এ ঘটনায় আহতদের খোঁজখবর নিতে এবং তাদের শারীরিক অবস্থার খোঁজ নিতে বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতৃবৃন্দ হাসপাতালে ও বাসায় গিয়ে তাদের সঙ্গে দেখা করেন।

আহতদের মধ্যে রয়েছেন কলেজ ছাত্রদলের আহ্বায়ক সোহেল সিদ্দিক রনি এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইসমাইল ভূঁইয়া,সহ আরও কয়েকজন নেতাকর্মী। তাদের দ্রুত সুস্থতা কামনা করেছেন চট্টগ্রাম-১ আসনের সংসদ সদস্য মো. নুরুল আমিন।

এ সময় উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী যুবদল চট্টগ্রাম মহানগরের সাবেক সভাপতি মোশারফ হোসেন দীপ্তি, কেন্দ্রীয় যুবদলের সাবেক সদস্য আমিনুল ইসলাম তৌহিদ, মহানগর যুবদলের সাবেক সহ-সভাপতি ফজলুল হক সুমন, মহানগর ছাত্রদলের আহ্বায়ক সাইফুল আলমসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

এছাড়াও উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের অন্যান্য নেতাকর্মীরা, যারা আহতদের চিকিৎসা ও সার্বিক সহযোগিতার বিষয়ে খোঁজখবর নেন।

নেতৃবৃন্দ এ ধরনের সহিংস ঘটনার নিন্দা জানিয়ে বলেন, শিক্ষাঙ্গনে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা জরুরি। তারা আশা প্রকাশ করেন, দ্রুত পরিস্থিতি স্বাভাবিক হবে এবং শিক্ষার্থীরা নিরাপদ পরিবেশে তাদের শিক্ষাজীবন চালিয়ে যেতে পারবে।

আরও পড়ুন