৩ মে ২০২৬

আনোয়ারায় কিশোরী ধর্ষণের ঘটনায় মামলা: ৪ আসামিকে গ্রেফতারে অভিযানে পুলিশ

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় ১৪ বছর বয়সী এক কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে মুদির দোকানিদসহ চারজনের বিরুদ্ধে আনোয়ারা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

উপজেলার রায়পুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের পূর্ব গহিরা হাড়িয়া পাড়া এলাকার একটি মুদির দোকান এবং দোকানের পাশের জমিতে দুই দফায় একক ও দলবদ্ধ ধর্ষণের এই ঘটনা ঘটে বলে জানা গেছে।

শনিবার (০২ মে) সকালে আনোয়ারা থানায় ওই কিশোরীর মা বাদী হয়ে চারজনের নাম উল্লেখ করে এই মামলা দায়ের করেন।

মামলায় অভিযুক্ত আসামিরা হলেন: রায়পুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের ময়না গাজীর বাড়ির আবু তাহের (৪২) পূর্ব গহিরার রবিউল হোসেন ওরফে চুমকিয়া (২৪) মো. ফারুক (২৩) আনোয়ার হোসাইন (২২)

মামলার এজাহার সূত্রে জানা যায়, ওই এলাকায় খালার বাড়িতে বেড়াতে গিয়ে রাত আনুমানিক ১০টার দিকে খালাতো বোনের বাসায় যাওয়ার পথে স্থানীয় একটি মুদি দোকানের সামনে পৌঁছালে প্রথম অভিযুক্ত আবু তাহের কিশোরীকে জোরপূর্বক দোকানের ভেতরে নিয়ে যায়। সেখানে তাকে প্রথম দফায় ধর্ষণ করা হয়। পরবর্তীতে অন্য অভিযুক্তরা ঘটনাস্থলে পৌঁছে ভুক্তভোগী কিশোরীকে ভয়ভীতি প্রদর্শন করে পাশের একটি বিলে নিয়ে যায় এবং সেখানে তারা পালাক্রমে ধর্ষণ করে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

এ বিষয়ে আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী জানান, রায়পুর ইউনিয়ন এলাকার ধর্ষণের ঘটনায় কিশোরীর মা বাদী হয়ে চারজনের বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের করেছেন। ইতোমধ্যে অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম কাজ শুরু করেছে। ঘটনা তদন্ত করে জড়িত সবাইকে দ্রুত আইনের আওতায় আনা হবে।

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ