৩ মে ২০২৬

চট্টগ্রাম শাহ আমানতে ১,৩৪৫ কার্টন সিগারেট জব্দ

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের ১৩৪৫ কার্টন সিগারেট জব্দ করা হয়েছে। যার আনুমানিক মূল্য ২৭ লাখ টাকা।

শনিবার (২ মে) রাত ১১টায় বিমানবন্দর এনএসআই, ডিজিএফআই টিমের নেতৃত্বে বিমানবন্দর কাস্টমস শাখা ও কাস্টমস ইন্টেলিজেন্স আন্তর্জাতিক অ্যারাইভাল হলে অভিযান চালিয়ে দুইটি সিগারেটের চালান জব্দ করে।

বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল জানিয়েছেন , মাস্কাট থেকে আসা সালাম এয়ারের ফ্লাইট OV-493 এর যাত্রী চকরিয়ার মো.শামসুদ্দিনের ব্যাগেজ তল্লাশি করে ২৮০ কার্টন এবং আন্তর্জাতিক অ্যারাইভাল হলের ১ নম্বর লাগেজ বেল্টে যাত্রীবিহীন অবস্থায় ১ হাজার ৬৫ কার্টন সিগারেট ও একটি ল্যাপটপ পাওয়া যায়।

তিনি বলেন, আটক পণ্যের চালান জব্দ করা হয়েছে যা চট্টগ্রাম কাস্টমস হাউসের হেফাজতে থাকবে।

আটক যাত্রীকে বিমানবন্দরের কাস্টমস ইন্টেলিজেন্স ও কাস্টমস শাখা কর্তৃক মৌখিকভাবে সতর্ক করে ছেড়ে দেওয়া হয়।

আমদানি নিষিদ্ধ পণ্যের অনুপ্রবেশ প্রতিরোধে ও সরকারি রাজস্ব ফাঁকি রোধে বিমানবন্দর এনএসআই, ডিজিএফআই, বিমানবন্দর কাস্টমস ও কাস্টমস ইন্টেলিজেন্স সহ সর্বোপরি বিমানবন্দর কর্তৃপক্ষের সর্বোচ্চ নজরদারি চলমান থাকবে।

আরও পড়ুন