৪ মে ২০২৬

জোরারগঞ্জ থানার নতুন ওসি আব্দুল হালিম

মিরসরাই উপজেলার জোরারগঞ্জ থানায় যোগদান করেছেন নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম। ওসি কাজী নাজমুল হক কুমিল্লা জেলার বরুড়া থানায় বদলি হওয়ার পর গতকাল তিনি জোরারগঞ্জ থানায় যোগদান করেছেন। তিনি নারায়ণগঞ্জ সদর মডেল থানায় ওসি হিসেবে দায়িত্ব পালন করেছেন।

জানা গেছে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদলের (আব্দুল হাই মল্লিক ও নাজমুল হাসান অভি কমিটি) কার্যনির্বাহী সদস্য ছিলেন আব্দুল হালিম। তিনি দৈনিক দিনকালের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি ছিলেন এবং পরবর্তীতে স্টাফ রিপোর্টার (ক্রাইম) হিসেবে দায়িত্ব পালন করেন। রাজনীতি আর সাংবাদিকতার প্রতি আগ্রহ থাকলেও বাস্তবতা, পারিবারিক চাপ আর নেতাদের পরামর্শে বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগদান করেন।

চাকরির সুবাদে তিনি দেশের বিভিন্ন থানায় দায়িত্ব পালন করেছেন। জোরারগঞ্জ থানায় ইতিপূর্বে ওসি (তদন্ত) হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তাঁকে এই থানার ওসি হিসেবে দায়িত্ব অর্পণ করা হয়েছে।

মিরসরাই উপজেলার মধ্যে জোরারগঞ্জ থানা নানান কারণে অত্যন্ত গুরুত্বপূর্ণ এলাকা। এই থানার অধীনে বিশেষ অর্থনৈতিক অঞ্চল, প্রতিবেশী দেশের সাথে সীমান্ত এবং ফেনী নদীর পাড়ে গড়ে ওঠা বালু ব্যবসার ফলে এখানে প্রতিনিয়ত আইনশৃঙ্খলার অবনতির আশঙ্কা থাকে। তিনি যেহেতু এই এলাকায় পূর্বে দায়িত্ব পালন করেছেন, তাই তাঁর অতীত অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে জোরারগঞ্জ থানার সর্বস্তরের মানুষের নিরাপত্তা ও শান্তি প্রতিষ্ঠায় কাজ করে যাবেন—এমনটাই প্রত্যাশা এলাকাবাসীর।

নবাগত ওসি আব্দুল হালিম বলেন, “আমি ওসি হিসেবে সদ্য জোরারগঞ্জ থানায় যোগদান করেছি। এলাকার আইনশৃঙ্খলা উন্নয়ন, মাদক, সন্ত্রাসসহ অপরাধমূলক কর্মকাণ্ড রোধে কঠোরভাবে দায়িত্ব পালন করবো। এজন্য সকলের সহযোগিতা কামনা করছি।”

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ