আবারও প্রথম ওভারে রানের খাতা খোলার আগেই ম্যাথু শর্টকে বোল্ড করে প্যাভিলিয়নের পথে পাঠালেন বাংলাদেশি পেসার তাসকিন আহমেদ। গেল ম্যাচে ওভারের প্রথম বলে বোল্ড করলেও এবার অজি ব্যাটার খেলেছেন চারটি বল।
আর সেই রেশ কাটার আগেই দ্বিতীয় ওভারে উইকেট নিয়েছেন মোস্তাফিজুর রহমানও। কাটার মাস্টারের ওভারের প্রথম বলে উইকেটরক্ষকের হাতে বল তুলে ফিরেছেন আরেক অজি কুপার কনোলি।
আর ওভারের শেষ বলে ম্যাট রেনশকে ফিরিয়ে শূন্য রানে তিন উইকেট হারিয়ে অজিদের বিব্রতকর পরিস্থিতিতে ফেলেছেন মুস্তাফিজ।














