২৪ অক্টোবর ২০২৬

তদন্ত প্রতিবেদন জমা

ক্রিকেটার নাঈমকে হেনস্তা: ৩ পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুপারিশ

জাতীয় দলের ক্রিকেটার নাঈম হাসানকে হেনস্তার ঘটনায় গঠিত তদন্ত কমিটি পুলিশের দায় খুঁজে পেয়েছে। রোববার তদন্ত প্রতিবেদন চট্টগ্রাম মহানগর পুলিশ কমিশনার হাসান মো. শওকত আলীর কাছে জমা দেওয়া হয়েছে।

সিএমপি সূত্র জানায়, তদন্তে ঘটনায় জড়িত দায়ী পুলিশ সদস্যদের চিহ্নিত করা হয়েছে। যাদের বিরুদ্ধে শুরুতেই বিভাগীয় ব্যবস্থা নেওয়া হয়েছিল, তাদের পাশাপাশি আরও কয়েকজন পুলিশ সদস্যের বিরুদ্ধেও ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়েছে।

তদন্ত শেষে কমিটি একাধিক সুপারিশও করেছে বলে জানিয়েছেন সিএমপি কমিশনার। ঘটনাটি ঘটে গত ১২ জুন রাতে। নগরীর লালখান বাজার মোড়ে অটোরিকশা থামিয়ে জাতীয় দলের ক্রিকেটার নাঈম হাসানকে খুলশী থানায় নিয়ে যায় পুলিশ। সেখানে তাকে মারধরের অভিযোগ ওঠে।

সেদিন বাংলাদেশ ক্রিকেট বোর্ডর আয়োজিত ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের ম্যাচ খেলে বিমানে চট্টগ্রামে ফেরেন নাঈম। বিমানবন্দর থেকে অটোরিকশায় করে চান্দগাঁওয়ের বাসায় যাওয়ার পথে তাকে আটক করা হয়।

পরে বিসিবি কর্মকর্তাদের ফোন পাওয়ার পর পুলিশ নড়েচড়ে বসে। পরিবারের সদস্য ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা থানায় গিয়ে তাকে মুক্ত করেন। পরদিন দুপুরে বহদ্দারহাটের ফরিদার পাড়ায় নাঈম হাসানের বাসায় গিয়ে দুঃখ প্রকাশ করেন সিএমপি কমিশনার হাসান মো. শওকত আলী।

এ ঘটনার পর অভিযানে থাকা খুলশী থানার এসআই শফিকুল ইসলাম ও কনস্টেবল মো. রাসেল চৌধুরীকে সাময়িক বরখাস্ত করা হয়। একই সঙ্গে খুলশী থানার ওসি আরিফ হোসেনকে প্রত্যাহার করা হয়।

ঘটনার তদন্তে নগর পুলিশের উপকমিশনার (পশ্চিম) আলমগীর হোসেনের নেতৃত্বে একটি তদন্ত কমিটি গঠন করা হয়। গত ১৮ জুন তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার কথা থাকলেও পরে আরও চার কার্যদিবস সময় বাড়ানো হয়। সেই সময় শেষে রোববার তদন্ত কমিটি তাদের চূড়ান্ত প্রতিবেদন সিএমপি কমিশনারের কাছে জমা দেয়।

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ