কর্মরত শ্রমিক-কর্মচারী ও তাদের পরিবারের সদস্যদের বিনামূল্যে স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে চট্টগ্রামের বোয়ালখালীতে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করেছে এন. মোহাম্মদ গ্রুপ।
সোমবার (২৯ জুন) সকালে প্রতিষ্ঠানের কারখানার কনফারেন্স রুমে আয়োজিত এ ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মামুনুল হক মামুন।
মেডিকেল ক্যাম্পে প্রতিষ্ঠানের কর্মী ও তাদের পরিবারের সদস্যদের প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা, গাইনি, মেডিসিন, নাক-কান-গলা (ইএনটি), অর্থোপেডিকসহ বিভিন্ন বিষয়ে চিকিৎসাসেবা প্রদান করেন চট্টগ্রাম এভারকেয়ার হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিশেষজ্ঞ চিকিৎসকরা।
এন. মোহাম্মদ গ্রুপের কর্মকর্তারা জানান, দুই দিনব্যাপী এ কর্মসূচির আওতায় অন্তত চার হাজার মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা দেওয়া হবে।
তারা আরও জানান, এ ধরনের ফ্রি মেডিকেল ক্যাম্প নিয়মিত আয়োজনের মাধ্যমে প্রতিষ্ঠানটি কর্মীদের পাশে থেকে একটি সুস্থ, সচেতন ও মানবিক কর্মপরিবেশ গড়ে তুলতে সহায়ক ভূমিকা পালন করে যাচ্ছে।














