২৪ অক্টোবর ২০২৬

আনোয়ারায় পাহাড়ের বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে নিতে প্রশাসনের তৎপরতা

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় কয়েকদিনের টানা বৃষ্টিতে পাহাড়ি ঢলে ঝুঁকিপূর্ণ অবস্থানে থাকা বাসিন্দাদের নিরাপদে আশ্রয়ে নিতে উপজেলা প্রশাসনের তৎপরতা বৃদ্ধি করা হয়েছে।

শনিবার (১১ জুলাই) বিকেলে উপজেলার বৈরাগ ইউনিয়নের বদলপুরা এলাকায় পাহাড়ের পাদদেশে বসবাসরত পরিবারগুলোকে নিরাপদ আশ্রয়স্থলে ফিরিয়ে আনতে তাগিদ দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দীপক ত্রিপুরা। এ সময় তিনি গৃহবন্দী হয়ে পড়া পরিবারগুলোকে খাদ্য সহায়তা প্রদান করেন।

উপজেলার উপকূলীয় এলাকাসহ বিভিন্ন এলাকায় পানিবন্দি হয়ে বিপাকে পড়েছেন কয়েক হাজার পরিবার। একই সঙ্গে পাহাড়ের পাদদেশে বসবাসরত পরিবারগুলো চরম ভূমিধসের ঝুঁকিতে পড়েছে। অতিবৃষ্টির কারণে উপজেলার নিচু এলাকার বিপুলসংখ্যক মানুষ গৃহবন্দী এবং মারাত্মক ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছেন।

এই দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে সাধারণ মানুষের জানমাল রক্ষা এবং ক্ষতিগ্রস্ত ও ঝুঁকিতে থাকা পরিবারগুলোকে নিরাপদ আশ্রয়স্থলে ফিরিয়ে আনার লক্ষ্যে ব্যাপক তৎপরতা শুরু করেছে আনোয়ারা উপজেলা প্রশাসন।

আনোয়ারা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দীপক ত্রিপুরা বলেন, দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে সাধারণ মানুষের জানমাল রক্ষা এবং ক্ষতিগ্রস্ত ও ঝুঁকিতে থাকা পরিবারগুলোকে নিরাপদ আশ্রয়স্থলে ফিরিয়ে আনার লক্ষ্যে প্রশাসনের এ কার্যক্রম। খোলা হয়েছে আশ্রয়কেন্দ্র ও কন্ট্রোল রুম। গত কয়েকদিন ধরে গৃহবন্দী ও ক্ষয়ক্ষতির সম্মুখীন হওয়া মানুষদের শুকনো খাদ্য সহায়তা অব্যাহত রয়েছে।

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ