২৪ অক্টোবর ২০২৬

বাংলাধারায় সংবাদের পর মেরিনার্স সড়কের ‘ওরশ বিরিয়ানি’ উচ্ছেদ

চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানার ফিরিঙ্গিবাজারে মেরিনার্স সড়কের সৌন্দর্যবর্ধন স্পট দখল করে গড়ে ওঠা ‘ফিরিঙ্গিবাজার ওরশ বিরিয়ানি’ দোকানে উচ্ছেদ অভিযান চালিয়েছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)।

বুধবার (২২ জুলাই) সকালে চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উচ্ছেদ অভিযান টিম এ অভিযান পরিচালনা করে। অভিযানে সৌন্দর্যবর্ধনের জন্য নির্মিত বসার স্থান ও বৃক্ষরোপণের জায়গা দখল করে গড়ে ওঠা দোকানের অস্থায়ী স্থাপনা সরিয়ে দেওয়া হয়।

এর আগে মঙ্গলবার (২১ জুলাই) বাংলাধারায় ‍“মেরিনার্স সড়কের সৌন্দর্যবর্ধন স্পট দখলে ‘ওরশ বিরিয়ানি’, নীরব চসিক” শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। সংবাদ প্রকাশের পরই বিষয়টি নিয়ে চসিকের টনক নড়ে।

চসিক অঞ্চল-৩ এর নির্বাহী প্রকৌশলী ফারজানা মুক্তা বিষয়টি নিশ্চিত করে বলেন, সড়কের সৌন্দর্যবর্ধন এলাকা দখল করে গড়ে ওঠা স্থাপনাটি উচ্ছেদ করা হয়েছে।

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ