৩০ অক্টোবর ২০২৬

সাংগঠনিক কার্যক্রম গতিশীল করতে সিএমআরইউ’র উপ-কমিটি

চট্টগ্রাম মাল্টিমিডিয়া রিপোর্টার্স ইউনিটি (সিএমআরইউ)-এর সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল, সুশৃঙ্খল ও কার্যকর করার লক্ষ্যে একটি উপ-কমিটি গঠন করা হয়েছে। সংগঠনের নির্বাহী পরিষদের সর্বসম্মত সিদ্ধান্তে গঠিত এ উপ-কমিটির সদস্যদের নিজ নিজ বিভাগের কার্যক্রমে সহযোগিতা ও সমন্বয়ের জন্য অতিরিক্ত দায়িত্বও দেওয়া হয়েছে।

গঠিত উপ-কমিটিতে সাংগঠনিক বিভাগে সারজিল আহমেদ, দপ্তর বিভাগে প্রিন্স আচার্য, অর্থ বিভাগে এবাদুল হক, তথ্য ও গবেষণা বিভাগে ইশতিয়াক শান, প্রচার বিভাগে শহিদুল ইসলাম মাসুম এবং ক্রীড়া ও সাংস্কৃতিক বিভাগে আব্দুল্লাহ আল মামুনকে দায়িত্ব দেওয়া হয়েছে।

নির্বাহী পরিষদের সিদ্ধান্ত অনুযায়ী, উপ-কমিটির সদস্যরা সংশ্লিষ্ট বিভাগের নির্বাহী সদস্যদের সঙ্গে সমন্বয় করে দায়িত্ব পালন করবেন। সততা, জবাবদিহিতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের মাধ্যমে সংগঠনের কার্যক্রমকে আরও বেগবান ও কার্যকর করতে তারা ভূমিকা রাখবেন বলে আশা প্রকাশ করা হয়েছে।

পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এ উপ-কমিটি কার্যকর থাকবে।

চট্টগ্রাম মাল্টিমিডিয়া রিপোর্টার্স ইউনিটির (সিএমআরইউ) সভাপতি আবির আহমেদ এবং সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসাইন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

সংগঠনের নির্বাহী পরিষদ সকল সদস্যকে উপ-কমিটির সঙ্গে সমন্বয় রেখে সাংগঠনিক কার্যক্রমকে আরও শক্তিশালী ও গতিশীল করতে আন্তরিক সহযোগিতার আহ্বান জানিয়েছে।

আরও পড়ুন