বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ ইন্টার্ন ডক্টরস অ্যাসোসিয়েশন (২০২৫–২০২৬) এর নবগঠিত কার্যনির্বাহী পরিষদকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন চিকিৎসক ও বিভিন্ন পেশাজীবী নেতৃবৃন্দ।
নবনির্বাচিত কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন ডা. আরাফাতুল ইসলাম মিজবাহ এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ডা. রায়হান উদ্দিন মিকাত।
অভিনন্দন বার্তায় নেতৃবৃন্দ বলেন, নবনির্বাচিত কমিটি ইন্টার্ন চিকিৎসকদের অধিকার রক্ষা, পেশাগত দক্ষতা বৃদ্ধি, পারস্পরিক ঐক্য সুদৃঢ়করণ এবং সদস্যদের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
তারা আরও আশা প্রকাশ করেন, নতুন নেতৃত্ব চিকিৎসাসেবার মানোন্নয়ন, সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করা এবং ইন্টার্ন চিকিৎসকদের বিভিন্ন যৌক্তিক দাবি-দাওয়া বাস্তবায়নে নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে কাজ করবে।
নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদকসহ কার্যনির্বাহী পরিষদের সকল সদস্যকে শুভেচ্ছা জানিয়ে তাদের সফল, গৌরবময় ও ফলপ্রসূ মেয়াদ কামনা করেছেন শুভানুধ্যায়ীরা।













