২৫ সেপ্টেম্বর ২০২৬

লোহাগাড়ায় জুলাই শহিদদের স্মরণে সবুজায়ন কর্মসূচি

জুলাই শহিদদের স্মরণে সরকারি নির্দেশনার আলোকে চট্টগ্রামের লোহাগাড়ায় প্রাক্তন ছাত্র সংসদ (BBZAHS), বীর বিক্রম জয়নুল আবেদিন উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৬ আগস্ট) সকাল ১০টায় বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ কর্মসূচিতে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শাওকত ইসলাম। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির মনোনীত চট্টগ্রাম-১৫ (লোহাগাড়া-সাতকানিয়া) আসনের সংসদ সদস্য প্রার্থী নাজমুল মোস্তফা আমীন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নাজমুল মোস্তফা আমীন বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। তিনি সবাইকে বেশি বেশি গাছ লাগানোর পাশাপাশি রোপণ করা গাছের যথাযথ পরিচর্যা নিশ্চিত করার আহ্বান জানান।

পরে বিদ্যালয় প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির বৃক্ষের চারা রোপণ করা হয় এবং শিক্ষার্থী ও উপস্থিত অতিথিদের মাঝে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়।

এ সময় প্রাক্তন ছাত্র সংসদের সদস্যবৃন্দ, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, জুলাই শহিদদের স্মৃতিকে ধারণ করে পরিবেশ সংরক্ষণে এমন উদ্যোগ সমাজে ইতিবাচক বার্তা ছড়িয়ে দেবে।

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ