২৫ সেপ্টেম্বর ২০২৬

চোরাই স্বর্ণ বিক্রির ১৫ লাখ টাকা উদ্ধার, আকবরশাহে গ্রেপ্তার ৩

চট্টগ্রামের আকবরশাহ থানা পুলিশের বিশেষ অভিযানে চোরাই স্বর্ণ বিক্রির ১৪ লাখ ৮৮ হাজার ৮০০ টাকা ও স্বর্ণের ওজন মাপার একটি ডিজিটাল নিক্তি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তাররা হলো- সেতু দাস প্রকাশ সালাউদ্দিন (৪৩), মোহাম্মদ আলী (৪৩) ও দেবব্রত বণিক প্রকাশ বলাই বণিক (৩৭)। সেতু দাস প্রকাশ সালাউদ্দিনের বাড়ি চট্টগ্রামের কর্ণফুলী থানার বড় উঠান এলাকায়। মোহাম্মদ আলীর বাড়ি কুমিল্লার দাউদকান্দি উপজেলায় এবং দেবব্রত বণিক প্রকাশ বলাই বণিকের বাড়ি কুমিল্লার মুরাদনগর উপজেলায়। দেবব্রত বর্তমানে চট্টগ্রাম নগরের হাজারীগলির ৩২ নম্বর বণিক ভবনের চতুর্থ তলায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করেন।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) সহকারী কমিশনার আমিনুর রশিদ বলেন, আকবরশাহ থানা পুলিশের একটি দল বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় চোরাই স্বর্ণ বিক্রির অর্থ ও স্বর্ণের ওজন মাপার ডিজিটাল নিক্তি উদ্ধার করা হয়। এ ঘটনায় আকবরশাহ থানায় মামলা হয়েছে। গ্রেপ্তার তিনজনকে পরবর্তী আইনগত ব্যবস্থা নিতে আদালতে পাঠানো হয়েছে।

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ