২৫ সেপ্টেম্বর ২০২৬

আনোয়ারায় বিদ্যুৎস্পৃষ্টে বিএনপি নেতার মৃত্যু

চট্টগ্রামের আনোয়ারায় বিদ্যুৎস্পৃষ্টে জামাল হোসেন (৪৯) নামে এক বিএনপি নেতার মৃত্যু হয়েছে। শনিবার (৮ আগস্ট) দিবাগত রাত একটার দিকে উপজেলার বারখাইন ইউনিয়নের দক্ষিণ তৈলারদ্বীপ গ্রামের পাতুলীর বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত জামাল হোসেন ওই এলাকার আলী আহমদের ছেলে। তিনি আনোয়ারা উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সাবেক সদস্য ছিলেন।

স্থানীয়রা জানায়, রাতে জামালের চাচাতো ভাই মো. মুজিবের টিনশেড ঘরে আগুন লাগে। এ সময় জামাল নিজের ঘরের আইপিএসের সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

স্থানীয় ইউপি সদস্য নাছির উদ্দিন জামাল হোসেনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, জামালের ১ মেয়ে ও দুই ছেলে আছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ