১৯ সেপ্টেম্বর ২০২৬

মিরসরাইয়ে চোলাইমদসহ তিন কারবারি গ্রেপ্তার

চট্টগ্রামের মিরসরাইয়ে ১৪০ লিটার দেশীয় চোলাইমদ ও একটি সিএনজিচালিত অটোরিকশাসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জোরারগঞ্জ থানা পুলিশ। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) উপজেলার করেরহাট ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের হাবিলদার ব্রিজের দক্ষিণ পাশে সড়কে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- ফেনী জেলার ছাগলনাইয়া উপজেলার শুভপুর ইউনিয়নের জয়চাঁদপুর এলাকার শফিক (১৮), নাজমুল হোসেন (১৮) এবং মধুয়ার এলাকার রাব্বি (১৮)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জোরারগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১৪০ লিটার দেশীয় তৈরি চোলাইমদ ও একটি সিএনজি উদ্ধার করা হয়।

এবিষয়ে জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল হালিম বলেন, এ ঘটনায় জোরারগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা করা হয়েছে এবং গ্রেপ্তারকৃত তিনজনকে আদালতে সোপর্দ করা হয়েছে।

আরও পড়ুন