শিক্ষার্থীদের মেধা, শিক্ষা, নৈতিকতা ও দেশপ্রেমের সমন্বয়ে আগামীর বাংলাদেশ গড়ার আহ্বানের মধ্য দিয়ে চট্টগ্রামে ফেনী জেলা সমিতির উদ্যোগে মেধাবৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৯ সেপ্টেম্বর) নগরীর একটি অভিজাত রেস্তোরাঁয় ফেনী জেলা সমিতি, চট্টগ্রাম আয়োজিত ‘মেধাবৃত্তি প্রদান অনুষ্ঠান-২০২৫’ অনুষ্ঠিত হয়।
সমিতির সভাপতি ও বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব মো. নুরুল নেওয়াজ সেলিমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজির উপাচার্য প্রফেসর ড. ওবায়দুল করিম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর মোহাম্মদ আল-আমীন এবং চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আব্দুল কুদ্দুছ চৌধুরী পিপিএম।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন সমিতির সহ-সভাপতি আলহাজ্ব আব্দুল মান্নান মজুমদার, আলহাজ্ব বেলায়েত হোসেন, আবদুল হাই মাসুম, মো. রকিবুর রহমান টুটুল, জাকির হোসেন, অ্যাডভোকেট আব্দুল হক, কবি জিন্নাহ চৌধুরী, কামরুল মোর্শেদ তমাল ও এ জি এম নিয়াজ উদ্দিন।
অভিভাবকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন অ্যাডভোকেট আলী হাসান ফারুক। শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য দেন নাজিফা মোর্শেদ, ফাইজা তারান্নুম, সোহেরা আক্তার, জান্নাতুল হক জান্নাত ও সাজ্জাদুল হক।
অনুষ্ঠানে বক্তারা বলেন, একটি সমৃদ্ধ ও মানবিক বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের শুধু ভালো ফলাফল অর্জন করলেই হবে না; একই সঙ্গে তাদের নৈতিক মূল্যবোধ, দেশপ্রেম, মানবিকতা ও দায়িত্ববোধে সমৃদ্ধ হতে হবে। মেধাবী শিক্ষার্থীদের যথাযথভাবে উৎসাহিত ও সহযোগিতা করলে তারা ভবিষ্যতে দেশ ও সমাজের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে।
বক্তারা শিক্ষার্থীদের নিজেদের মেধা ও যোগ্যতাকে কাজে লাগিয়ে ভবিষ্যতে দেশের নেতৃত্ব দেওয়ার জন্য প্রস্তুত হওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার মাহাবুবুর রহমান, সাইফুল ইসলাম, জামাল উদ্দিন মোল্লা, আবু তালেব ভূঁইয়া, নুরুল আবছার তৌহিদ, অ্যাডভোকেট মো. জাফর হায়দার, জহিরুল ইসলাম, প্রফেসর সামছু উদ্দিন আজাদ, কাজী সাবিরা সুলতানা, নুরুল আমিন ফারুক, মো. আবদুল গণি, অ্যাডভোকেট আলাউদ্দিন, মো. আমির হোসেন, মাহামুদুর রহমান, রফিকুল ইসলাম, গোলাম ফারুক, আবু জাফর মো. ছালেহ, এটিএম সেলিম রেজা, জাফর আলম পাটোয়ারী, আবদুল কাদের পাটোয়ারী, আবদুল কাদের ভূঁইয়া ও আতিকুর রহমানসহ সমিতির সদস্য, অভিভাবক ও শিক্ষার্থীরা।
অনুষ্ঠানের শেষপর্বে ১০০ জন মেধাবী শিক্ষার্থীর মধ্যে মোট ৫ লাখ টাকা নগদ বৃত্তি, সনদপত্র ও ক্রেস্ট বিতরণ করা হয়। মেধাবৃত্তি পেয়ে শিক্ষার্থীরা নিজেদের ভবিষ্যৎ শিক্ষা ও দেশের জন্য কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।














