৩০ সেপ্টেম্বর ২০২৬

কুতুবদিয়ায় বজ্রাঘাতে প্রাণ গেল ৬৫ বছরের বৃদ্ধের

কক্সবাজারের কুতুবদিয়ায় বাজার করে বাড়ি ফেরার পথে বজ্রাঘাতে আবুল কাশেম (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার উত্তর ধুরুং ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মেইজ্জার পাড়ায় এ ঘটনা ঘটে। নিহত আবুল কাশেম ওই এলাকার মৃত মোখলেছুর রহমানের ছেলে।

উত্তর ধুরুং ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সদস্য নুরুল ইসলাম জানান, মঙ্গলবার সন্ধ্যায় আবুল কাশেম স্থানীয় ডায়াবেটিস মার্কেট থেকে বাজার করে বাড়ি ফিরছিলেন। মেইজ্জার পাড়ায় পৌঁছালে হঠাৎ বজ্রপাতের শিকার হয়ে রাস্তার পাশে অচেতন হয়ে পড়ে যান তিনি। পরে পথচারীরা তাকে উদ্ধার করে স্থানীয় জনপ্রতিনিধি ও পুলিশকে খবর দেন।

কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুল হক বলেন, বজ্রপাতে একজন বৃদ্ধের মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। প্রাথমিকভাবে তথ্য যাচাই শেষে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। পরে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

আরও পড়ুন