৩০ সেপ্টেম্বর ২০২৬

অস্থিতিশীলতার প্রতিবাদে আনোয়ারায় কৃষকদলের বিক্ষোভ

সারা দেশে পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে চট্টগ্রামের আনোয়ারায় বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ করেছে জাতীয়তাবাদী কৃষকদল।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে উপজেলার জয়কালি বাজার এলাকায় এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি বাজার মোড় থেকে বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ভূমি অফিস মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

উপজেলা কৃষকদলের আহ্বায়ক সালাউদ্দীন সুমনের সভাপতিত্বে এবং সদস্যসচিব নাজিম উদ্দীন খান ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেনের যৌথ সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি ছিলেন দক্ষিণ জেলা কৃষকদলের আহ্বায়ক মহসীন চৌধুরী রানা। প্রধান বক্তা ছিলেন জেলা কৃষকদলের সদস্যসচিব মীর জাকের আহমদ।

এ সময় বক্তব্য দেন উপজেলা কৃষকদলের যুগ্ম আহ্বায়ক নুরুল ইসলাম মেম্বার, জসিম উদ্দিন চৌধুরী, মোহাম্মদ ইউচুপ, নুরুল ইসলাম সাওদাগর, মোহাম্মদ ইলিয়াস ও মোহাম্মদ ফোরকান।

সমাবেশে বক্তারা বলেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের মাধ্যমে দেশের স্থিতিশীলতা নষ্টের যেকোনো অপচেষ্টা প্রতিহত করতে হবে। তারা শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশ বজায় রাখার আহ্বান জানান।

এ সময় বৈরাগ ইউনিয়ন কৃষকদলের সভাপতি জসিম কন্ট্রাক্টর, সাধারণ সম্পাদক নাজিম শাহ, বরুমচড়া ইউনিয়ন কৃষকদলের সভাপতি মোহাম্মদ ইদ্রিস, সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন, বটতলী ইউনিয়ন কৃষকদলের সভাপতি আবদুর রাজ্জাক, সাধারণ সম্পাদক সাইফুল রহমান, রায়পুর ইউনিয়ন কৃষকদলের সভাপতি মোহাম্মদ ইউনুচ, বারখাইন ইউনিয়ন কৃষকদলের আহ্বায়ক মোক্তার হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মারুফসহ উপজেলা ও বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন