১৪ মার্চ ২০২৬

ঢামেকে ডেঙ্গু রোগে আ.লীগ নেতার মৃত্যু

বাংলাধারা ডেস্ক »

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এক ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে। তিনি গোপালগঞ্জ আওয়ামী লীগের নেতা ছিলেন।

শনিবার (২৪ আগস্ট) দিবাগত রাত একটার দিকে মেডিসিন বিভাগে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত ব্যাক্তির নাম ফজলুর রহমান (৫৫)। ফজলুর রহমানের বাড়ি গোপালগঞ্জ সদরের পলপুর গ্রামে। বর্তমানে তিনি রাজধানীর দক্ষিণ বনশ্রীতে ভাড়া থাকতেন। এ নিয়ে ঢামেকে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেলেন ২৩ জন।

মৃতের ভাতিজা আল ফায়েদ নোভেল বলেন, ‘চাচা বেশ কিছুদিন যাবৎ জ্বরে ভুগছিলেন। আমরা তার রক্ত পরীক্ষা করিয়েছিলাম। রক্ত পরীক্ষার পর তার ডেঙ্গু ধরা পড়ে। পরে গত শুক্রবার বিকেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় তাকে। সেখানে মেডিসিন বিভাগে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

বাংলাধারা/এফএস/এমআর/এসবি

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ