১৪ মার্চ ২০২৬

ময়মনসিংহে শিশু শিক্ষার্থীকে বলাৎকার, মাদ্রাসা শিক্ষক গ্রেপ্তার

বাংলাধারা ডেস্ক »

ময়মনসিংহের গফরগাঁওয়ে ১০ বছরের শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে এক মাদ্রাসা শিক্ষককে গ্রেপ্তার করেছে গফরগাঁও থানা পুলিশ। তিনি গফরগাঁও পৌর শহরের হিফজুল কোরআন মাদ্রাসার শিক্ষক। তিনি ।

শনিবার রাতে মাদ্রাসা থেকে ওই শিক্ষককে গ্রেপ্তার করা হয়। ধর্ষক মাদ্রাসা শিক্ষক হোসেনপুর উপজেলার ওরাটি গ্রামের শুকুর মাহমুদের ছেলে মাহমুদুল হাসান (২৪)। এ ঘটনায় শনিবার রাতেই তার নানা গফরগাঁও থানায় লিখিত অভিযোগ দায়ের করলে পুলিশ মাহমুদুল হাসানকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুল আহাদ খান বলেন, লিখিত অভিযোগের ভিত্তিতে মামলা করে অভিযুক্ত মাদ্রাসা শিক্ষককে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার তদন্ত করে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

অভিযোগ সূত্রে জানা গেছে, নির্যাতিত শিশুটি ওই মাদ্রাসার বোর্ডিংয়ে থেকে হেফজ পড়ত। শিক্ষক মাহমুদুল হাসান তাকে মাদ্রাসার দ্বিতীয় তলার ছাদে নিয়ে জোরপূর্বক বলাৎকার করে। পরে শিশুটি নিজের বাড়িতে গিয়ে কান্নাকাটি করে এ ঘটনা পরিবারের লোকজনকে জানায়।

বাংলাধারা/এফএস/এমআর/এসবি

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ