৪ মে ২০২৬

পটিয়ায় ট্রাক চাপায় রোহিঙ্গা নাগরিকের মৃত্যু

পটিয়া প্রতিনিধি »

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়া বাসস্ট্যান্ড এলাকায় কক্সবাজারমুখী একটি ট্রাকের চাপায় রিকশাচালক নিহত হয়েছেন।

পটিয়া ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, রাত সোয়া ১টায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রিকশাচালকের নাম আবু সামাদ(৫০)। তার গ্রামের বাড়ি পটিয়া উপজেলার ভাটিখাইন ইউনিয়নে।

পটিয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সোমেন বড়ুয়া জানান, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়া বাসস্ট্যান্ড এলাকায় চলাচলরত ওই রিকশাকে পেছন থেকে আসা একটি ট্রাক চাপা দিয়ে পালিয়ে যায়। আহত রিকশা চালককে উদ্ধার করে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেে ভর্তি করা হয়। সেখানে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে চমেক হাসপাতালে নিয়ে যায়। জরুরি বিভাগের দায়িত্বরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে। লাশটি এখনো চমেক পুলিশ ফাড়ির হেফাজতে রাখা হয়েছে।

তবে আরেকটি সূত্র জানিয়েছে, নিহত আবু সামাদ একজন রোহিঙ্গা নাগরিক। সে কয়েক বছর আগে পটিয়া হতে বিয়ে করে বসবাস করছে। তবে তিনি দুটি বিয়ে করেছেন বলে সূত্রটি নিশ্চিত করেছেন।

বাংলাধারা/এফএস/এমআর/এসবি

আরও পড়ুন