বাংলাধারা প্রতিবেদন »
নগরীর বাকলিয়া থানাধীন মেরিন ড্রাইভ রোডস্থ চাক্তাই নতুন ফিসারিঘাট একালায় অভিযান পরিচালনা করে ২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ২ জনকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা (উত্তর) বিভাগ।
রবিবার (২৫ আগস্ট) এ অভিযানটি পরিচালিত করা হয়। গ্রেফতারকৃতদের নাম- মোঃ আনিছুজ্জামান খান আনিছ(৩৫) ও মোঃ শফিউল বশর (২৯)। আনিছ চট্টগ্রাম জেলার বাকলিয়া থানার আবু জফুর রোডে মিয়াখান নগর এলাকার হাজী মোঃ এয়াকুবের ছেলে এবং শফিউল চট্টগ্রাম জেলার রাউজান থানার নাদিমপুর কালা মিয়ার বাড়ীর মৃত বেদারুল ইসলামের ছেলে।
মহানগর গোয়েন্দা (উত্তর) বিভাগের উপ-পুলিশ কমিশনার জনাব মোঃ মিজানুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে নগরীর বাকলিয়া থানাধীন মেরিন ড্রাইভ রোডস্থ চাক্তাই নতুন ফিসারিঘাট একালায় অভিযান পরিচালনা করে ২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ আনিছুজ্জামান খান আনিছ(৩৫) ও মোঃ শফিউল বশর (২৯) নামক ২ জনকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে বাকলিয়া থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে বলে জানান তিনি।
বাংলাধারা/এফএস/এমআর/টিএম












